ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কয়েকদিনের ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত হয়েছে সীমান্তবর্তী বায়েক ও গোপিনাথপুর ইউনিয়নের প্রায় ৩২ টি গ্রাম। এতে করে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে এসকল গ্রামের শত শত পরিবার। হঠাৎ করে ঢলের পানি এসে বাড়ি-ঘর-বাড়ি,পুকুর, রাস্তা-ঘাট ও রোপনকৃত আমনের জমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পানিবন্দি পরিবারগুলো। গত দুদিন ধরে মানবেতর জীবন-যাপন করছেন তারা। রাত হলে অন্ধকার ও সাপ আতংকে একপ্রকার নির্ঘুম রাত কাটাতে হচেছ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫টি আশ্রয় কেন্দ্র হলেও অধিকাংশ মানুষই পানিবন্দি। পানির তোড়ে কসবা-নয়নপুর সড়ক ভেংগে গিয়ে তৈরি হয়েছে জনদুর্ভোগ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকদিন ধরে চলমান ভারী বর্ষন ও ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে সালদা নদীর পাড় তলিয়ে গিয়ে রাস্তার উপর পানির উপর পানি উঠে যায় এবং কয়েক ঘন্টার মধ্যে পানি দ্রুত বেড়ে গিয়ে গভীর রাতে ঘরবাড়ী তলিয়ে যেতে থাকে। রাতেই মানুষ ঘরবাড়ি ছেড়ে পাশ্ববর্তী রাস্তাগুলোতে আশ্রয় নিতে শুরু করে। সকাল থেকেই মানুষ ছোট ছোট শিশু, বৃদ্ধ ও গবাদিপশু নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে থাকেন। রাস্তাঘাট ঘরবাড়ি তলিয়ে গিয়ে কোথাও হাটু পানি আবার কোথাও কোমর থেকে বুক অবধি পানি। এই পানি ভেংগেই ছুটছে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে। বিশেষ করে বায়েক ইউনিয়নের ৩৪ গ্রামের মধ্যে প্রায় ৩০ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েন।
ঘরবাড়ি থেকে বেরুতে পারছেনা তারা। খাবারের অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। চতুর্দিকে পানি আর পানি। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের অভাব। ঢলের পানিতে কয়েকশ পুকুর তলিয়ে গিয়ে কোটি কোটি টাকার লোকসানে পড়েছে মৎস্য চাষিরা। তলিয়ে গেছে শত শত হেক্টর রোপনকৃত আমন ক্ষেত। এতে দুশ্চিন্তায় পড়েছে কৃষক। এত পানি জীবনেও দেখেননি এই সীমান্তবাসীরা। পানি বন্দি পরিবারগুলোর মাঝে শুকনো খাবার দিচ্ছেন এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন পক্ষ থেকে পানি বন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরন করা হয়েছে । পানির স্রোতের চাপ কমছে এবং পানিবন্দি বাড়িঘরে ত্রান পৌছানোর চেষ্টা চালিয়ে যাচেছন বলেও জানান তিনি।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments