কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে শেষ বিকাল পর্যন্ত পৌর শহরের সকল গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। একই সাথে এসব শিক্ষার্থীদের বাজার মনিটরিং করতে দেখা গেছে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। আর যেসব ব্যবসা প্রতিষ্ঠিানে মূল্য তালিকা টানানো নেই সেইসব ব্যবসায়িকে সতর্ক করে দেয় তারা। শিক্ষার্থীদের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম, পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো.নাজমুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেহান উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পৌর শহরে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করা হচ্ছে। আমরা আশা করি সকল ছাত্র এবং সচেতন নাগরিক আমাদের কাজের সাথে আগামীতে যুক্ত হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কলাপাড়া উপজেলা শাখার সমন্বয়ক সাইফ আল রেদওয়ান জানান, সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য বাজার মনিটরিং, পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তার দু’পাশের দখল অপসারণ, ট্রাফিক ব্যবস্থার কাজ করে যাচ্ছি।
বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো.শাওরান সাংবাদিকদের বলেন, সকাল থেকে ৭০জন শিক্ষার্থী উপজেলা প্রশাসন, সাংবাদিক এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এ কার্যক্রম শুরু হয়েছে। বাজার মনিটরিং, ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা অভিযান সহ সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছি। তিনি আরও বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments