খুলনা অফিস : সাবেক ছাত্রলীগ নেতা আকাশকে প্রকাশ্যে কুপিয়ে র্যাবের হাতে গ্রেফতার হলেন খুলনার কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামের ভাগ্নে আশিক ও আরাফাত গং। কয়রা থানায় রুজু হওয়া জিআর ২৭/২৩ মামলার ১ ও ২নং আসামি তারা। মামলার ৩নং আসামি সজিব পলাতক রয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে খুলনা মহানগর থেকে র্যাব-৬ এর একটি আভিধানিক দল তাদের গ্রেফতার করেন।
এদিকে গত ১৮ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাত সাড়ে ৯ টায় কয়রা হাইস্কুল মোড়ে সবুজের চা দোকানে আকাশ নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে চেয়ারম্যানের ভাগ্নে আশিক (২৩), পিং- আশরাফুল ইসলাম, আরাফাত হোসেন (২৫) ও সজিব হোসেন (২৩) সহ অজ্ঞাত ৫-৬ জন। পরে ১৯ ফেব্রুয়ারি কয়রা থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments