স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সেবা প্রদানকারী ল্যাবসমূহে জীব-সুরক্ষা এবং জীব- নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদকে সভাপতি ও মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায়কে সদস্য সচিব করে ‘ইনস্টিটিউটশনাল বায়োসেফটি কমিটি’ গঠন করা হয়েছে। সোমবার সকাল দশটায় (১৮ সেপ্টেম্বর ২০২৩) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ কমিটি গঠিত হয়। বাংলাদেশ বায়োসেফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির সহযোগীতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এ কমিটি গঠিত হয়।
বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে অতীব প্রয়োজনীয় এ কমিটি গঠিত হল। নবগঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও সেবা প্রদানকারী ল্যাবসমূহে জীব-সুরক্ষা এবং জীব- নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ কমিটি গঠিত হয়।
সভার সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শরফুদ্দিন আহমেদ বলেন, মেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, ফুড সেফটি ও ল্যাবরেটোরি সেফটির ব্যাপারে এই কমিটি যথাযথ ভূমিকা পালন করবে। এ কমিটিকে সংশ্লিষ্টরা সর্বাত্মক সহযোগীতা করবে বলে আশা করছি।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, বাংলাদেশ বায়োসেফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির চেয়ারম্যান ড. আসাদুল গনি ও হাসপাতাল সমূহের পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভাগসমূহের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৯২ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১১ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ প্রিম্যাচিউর ও স্বল্প ওজনের শিশুকে সফল চিকিৎসা শেষে সুস্থভাবে পরিবারের কাছে ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৬৩। এসময় ১৫৫ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪৮৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ ...
সব মন্তব্য
No Comments