স্টাফ রিপোটার: “ডিজেলের মূল্যে বৃদ্ধির অজুহাত দেখিয়ে মালিক-সরকার আঁতাতের মাধ্যমেই পরিবহন ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এখানে জনগণের প্রতি সরকার ও মালিকপক্ষ কারও কোন দায়বদ্ধতা কাজ করেনি। জনগণকে জিম্মি করে ভাড়া বৃদ্ধির জন্য যে নাটক করা হলো তা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়”
কেবল পরিবহন ভাড়া বৃদ্ধিই নয়, একলাফে ডিজেল লিটার প্রতি ১৫ টাকা মূল্যবৃদ্ধিও গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রেও জনগণ নয়, বিপিসি-র লাভকেই দেখেছে সরকার। আন্তর্জাতিক বাজারে জ¦ালানী তেলের মূল্যবৃদ্ধি বাস্তবতা। পাশের দেশ ভারতের সরকার সেখানে রাজস্ব কমিয়ে মূল্যবৃদ্ধি কম রাখার চেষ্টা করেছে। এ ক্ষেত্রে সরকার সার্বিক অর্থনীতির স্বার্থে, জনগণের জীবন যাত্রার ব্যয়বৃদ্ধি কোনটাই বিবেচনায় নেয়নি। জ্বালানীর মূল্য বৃদ্ধিতে বিপিসি-র যেখানে ৩ হাজার কোটি টাকা লোকসান হতো সেখানে ঐ লোকসান ঠেকাতে যে মূল্যবৃদ্ধি করা হলো তাতে কৃষি, শিল্প, বিদ্যুৎখাত ও জনগণের জীবন যাত্রায় হাজার কোটি টাকার লোকসান গুনতে হবে। সরকারের “লাভের গুড়, পিঁপড়ায় খেয়ে নেবে।”
আজ ৯ই নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে জ্বালানী মূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি প্রতিবাদী সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশে পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এ কথা বলেন।
মেনন বলেন, বাংলাদেশের জনগণের এখন যাবার কোন জায়গা নাই। মূল্যবৃদ্ধির প্রশ্নে বিএনপি সরকার উৎখাতের যে শ্লোগান দিচ্ছে তা ফাঁপা বুলি। কারণ ক্ষমতায় থাকা অবস্থায় তারা আরও অধিক হারে কেবল মূল্যবৃদ্ধিই ঘটায় নাই, প্রতিবাদী জনগণকে গুলি করে হত্যা করতে পর্যন্তও দ্বিধা করে নাই। এ কারণে সাধারণ মানুষকেই আজ নিজেদের সংগঠিত হয়ে প্রতিবাদ জানাতে হবে। মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্য করতে হবে। এক্ষেত্রে ওয়ার্কার্স পার্টিকে জনগণকেই সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। ওয়ার্কার্স পার্টি জনগণের এই সংগ্রামের পাশে আছে ও থাকবে।
প্রতিবাদী সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধ কমরেড আবুল হোসাইন। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, কমরেড শহীদ রাসেল ব্রিগেডের প্রধান সমন্বয়কারী সাদাকাত হোসেন খান বাবুল, মহানগর কমিটির সদস্য কমরেড শাহানা ফেরদৌসী লাকী, কমরেড আব্দুল আহাদ মিনার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
সব মন্তব্য
No Comments