সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সরাকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে নগর থেকে ৩১ ব্যবসায়ীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
গতকাল শনিবার (১৮ এপ্রিল) এসএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তারা জানায়, শুত্রুবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর থেকে চলা অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানী সাশ্রয়ে সরকার ঘোষিত নীতি অনুযায়ী, সিলেট মহানগরীতে জরুরি সেবা ছাড়া অন্যসব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।
কিছু ব্যবসায়ী এই আইন অমান্য করে দোকান খোলা রাখছেন- এমন সংবাদের ভিত্তিতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৩১ জনকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিরেয়ছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments