নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের বেগম খালেদা জিয়া মহাবিদ্যালসহ ৪টি কলেজের কেউ এবার পাশ করেনি। এই চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪ জন পরীক্ষার্থী। যাদের কেউ কৃতকার্য হতে পারেনি। এই চার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নাটোরের বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় থেকে এবছর ৪ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিলেও কেউ পাশ করতে পারেনি। এছাড়া গুরুদাসপুর উপজেলার ‘দুর্গাপুর স্কুল এন্ড কলেজ’ থেকে ৬ জন,নলডাঙ্গা উপজেলার স্বরকুতিয়া স্কুল এন্ড কলেজ থেকে ২ জন এবং বাগাতিপাড়া উপজেলার তমালতলা উইমেন্স কলেজ থেকে ২ শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু এই চার প্রতিষ্ঠান থেকে ১৫ জনের একজনও উত্তীর্ন হতে পারেনি।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, নাটোর থেকে এবছর মোট ১১ হাজার ৪৬৭ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাশ করেছে ৮ হাজার ৯৯২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী। নাটোর জেলায় এবছর পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। মঙ্গলবার রাজশাহীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম ঘোষিত ফল প্রকাশের পর এতথ্য জানা গেছে।
বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল বলেন, প্রতিষ্ঠানটি নন এমপিওভুক্ত। শুরুর দিকে প্রতিষ্ঠানটি ছাত্র-ছাত্রীর সংখ্যা ভালো ছিল। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তন সহ নানা কারনে এই কলেজে ভর্তি করাতে দিতো না। কলেজ খুলতেও অনেক সময় বাধা প্রদান করা হয়েছে। এরপরও প্রায় প্রতি বছর পাশের আনুপাতিক সংখ্যা আশানুরূপ হয়েছে। এবছর যে পাঁচজন পরীক্ষা দিয়েছে তারা নিয়মিত ক্লাস করেনি। প্রতিষ্ঠানটাকে নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করছি আমরা । আগামীতে বছর ভালো ফলাফল হবে আশা করা হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রওশন আলী বলেন, এসব প্রতিষ্ঠানগুলোতে কেন পাস করল না সে বিষয়ে আমরা তদন্ত করব।
জেলা শিক্ষা অফিসার মো. শাহাদুজ্জামান বলেন, যেসব প্রতিষ্ঠানে একজনও পাস করেনি সেসব প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বসা হবে।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments