কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: মধ্য রাত থেকে শেষ হচ্ছে পটুয়াখালী কলাপাড়া উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারনা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে শেষ সময়েও প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে বিদ্যমান নানা সমস্যার সমাধানে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। এদিকে সুষ্ঠ নির্বাচন নিয়ে অধিকাংশ প্রার্থী শংকায় থাকলেও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষে নির্বাচনী মাঠে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
উপজেলা নিবাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৬ মার্চ কলাপাড়া উপজেলার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী,মিঠাগঞ্জ ও ডাব্লুগঞ্জ ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৪৫ টি ওয়ার্ডের ৪৫ টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলবে এসব ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন। নির্বাচনে ৫৭ হাজার ৩শ‘ ৩০ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান পদে, ১শ‘ ৪১ জন সাধারন সদস্য পদে ও ৫০ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments