উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামের মৃত কাজী আহমেদ হোসেনের পুত্র কৃষক আবু তালেব কাজী (৫০) কে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরণের শিকার কৃষকের স্বজনরা জানান গত ২১ জুন শনিবার রাত ৯ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের সাজু পাম্প এলাকা থেকে একদল দুর্বৃত্ত কালো মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে গত ৩ দিন যাবত নিখোঁজ রয়েছেন
ওই কৃষক। এ বিষয়ে ঐদিন রাতেই কৃষক আবু তালেবের স্বজনরা উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করতে গেলে একদিন পরে ২২ জুন রবিবার দুপুরে সাধারণ ডায়েরি ভুক্ত করা হয়। সাধারণ ডায়েরির ২৪ ঘন্টা অতিবাহিত হলেও অপহরণের বিষয়ে পুলিশ কোন তথ্য দিতে না পারায় আতঙ্কে দিন কাটাচ্ছে কৃষকের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফেরদৌস জানান, কৃষক আবু তালেব ঐদিন ধান বিক্রির নগদ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে জয়শ্রী বাস স্ট্যান্ডে এক ব্যক্তির জমি বন্ধক রাখার উদ্দেশ্যে টাকা দিতে যাচ্ছিলেন। সাজু পাম্পের কাছাকাছি পৌছামাত্র একটা কালো মাইক্রোবাস তার গতিরোধ করে মাইক্রো বাসে করে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল সাংবাদিকদের বলেন, কাজী আবু তালেব একজন পরো উপকারী এবং অত্যন্ত ভালো মানুষ, ৩ দিনেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। তাকে উদ্ধার সহ অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে না পারলে মানববন্ধন সহ কঠিন কর্মসূচির ঘোষণা ঘোষণা করা হবে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, কৃষক আবু তালেব নিখোঁজ হওয়ার ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে । তাকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments