স্টাফ রিপোটার: সর্বক্ষেত্রে ব্যর্থ গণবিরোধী আওয়ামী সরকার সকল মহল থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন উ™£ান্তের মতো আচরণ শুরু করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন, পতনোন্মুখ এই সরকার নিজেকে রক্ষার জন্য সারাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা সারাদেশে বিরোধী মতের রাজনৈতিক কর্মীদের ওপর হামলা-মামলার পুরনো অস্ত্র ব্যবহারের পাশাপাশি নতুন করে নির্যাতন শুরু করেছে। আবদুস সালাম অভিযোগ করেন-চলমান আন্দোলন কর্মসূচিগুলোতে জনতার বাধভাঙ্গা জোয়ার ঠেকাতে সরকার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে, তারা কর্মসূচিতে আগত নেতাকর্মীদের ওপর হামলা করে এ পর্যন্ত ৫ জনকে হত্যা এবং শত শত নেতাকর্মীকে আহত করেছে।
আজ ১৯ অক্টোবর ২০২২ বুধবার বেলা ৩ টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র এক জরুরী সভায় সভাপতির বক্তব্য দানকালে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। নয়াপল্টনস্থ ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত এই জরুরী সভায় ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ ছাড়াও গত সিটি কর্পোরেশন নির্বাচনে দল মনোনীত কাউন্সিলর প্রার্থী ও নির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments