ভোলা প্রতিনিধি॥ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরমূল্য বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ পুলিশ ও আ’লীগের বাধায় স্থগিত হয়ে গেছে।
এদিকে পুলিশি বাধায় রোববার (২৮ আগস্ট) নিজের নির্বাচনী এলাকায় যেতে পারেননি বিএনপি’র বোরহানউদ্দিন ও দৌলতখান আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
রবিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে কর্মসূচিতে অংশ নিতে রওয়ানা দিলে ভোলা শহরের যুগিরঘোল এলাকায় পুলিশের বাধায় নিজ নির্বাচনী এলাকায় যেতে পারেননি সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
বোরহানউদ্দিন ও দৌলতখান আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম অভিযোগ করেন, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি বানচাল করতে গতকাল শনিবার থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজনা সৃষ্টি করেন। তারা বিএনপির অর্ধশতাধিক নেকাকর্মীকে পিটিয়ে আহত করেছেন। আ’লীগ নেতাকর্মীরা হেলমেট পড়ে প্রকাশ্যে পুলিশের সামনে অস্ত্র, লাঠি,পাইভ নিয়ে মিছিল করছে। তিনি বলেন বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিলেও পুলিশ কোনো সহযোগীতা করছে না। এটি হতে পারে না।
এদিকে সকাল থেকে বিএনপি ও আওয়ামী লীগকে মুখোমুখী অবস্থানে থাকতে দেখা গেছে। এতে টান টান উত্তেজনাকর পরিস্তিতি সৃষ্টি হলে বিপুল সংখ্যক পুলিশ মেতায়েন করা হয়।
তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্তিতির অবনতির আশঙ্কায় সমাবেশস্থলে যেতে দেওয়া হয়নি সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমকে।
এদিকে সমাবেশ ঘিওে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় বিএনপি-আ’লীগ মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments