ডেস্ক রিপোর্ট: গার্মেন্ট শিল্প খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি জনাব সিরাজুল ইসলাম রনি এবং গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নেতৃবৃন্দের এক বৈঠক আজ ১৩ মে শনিবার বেলা ১২টায় পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত হয়েছে। তিনি সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে গার্মেন্ট টিইউসি’র কেন্দ্রীয় কার্যালয়ে এলে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। বৈঠকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে গার্মেন্ট টিইউসি’র নেতৃবৃন্দ মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিকে গার্মেন্ট শ্রমিকের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা আদায়ে বোর্ডে নীতিনিষ্ঠ ও দক্ষ দরকষাকষি নিশ্চিত করতে আহবান জানান।
বৈঠকে গার্মেন্ট টিইউসি’র নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি একটি ট্রেড ইউনিয়ন দরকষাকষি প্রক্রিয়া, যেখানে শ্রমিক পক্ষের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত না হলে লক্ষ লক্ষ শ্রমিকের অপূরণীয় ক্ষতি হয়ে থাকে। তারা বলেন, অতীতে শ্রমিকদের প্রতারিত হওয়ার অভিজ্ঞতার পুনরাবৃত্তি কোন ভাবেই কাম্য নয়।
নেতৃবৃন্দ আরো বলেন, গত ২০১৭ সালের মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি শ্রমিকদের দাবির তুলনায় অনেক কম প্রস্তাবনা দিয়ে শ্রমিক স্বার্থ ভূলুন্ঠিত করেছিলেন। এবারে অন্তত শ্রমিকদের দাবির তুলনায় কম প্রস্তাবনা বোর্ডে না দেয়ার জন্য নেতৃবৃন্দ শ্রমিক প্রতিনিধিকে অনুরোধ জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন গার্মেন্ট টিইউসি’র সভাপতি অ্যাড. মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহ-সভাপতি জলি তালুকদার, জিয়াউল কবির খোকন, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, মোহাম্মদ শাজাহান, আব্দুস সালাম বাবুল, শাহীন আলম, মোহাম্মদ আলী প্রমুখ।
বৈঠকে গার্মেন্ট টিইউসি’র পক্ষ থেকে সোয়েটার শ্রমিকদের তিন শিফট ও ওভারটাইম নিশ্চিত করা, অপারেটরদের ৪টি গ্রেড কমিয়ে ২টি গ্রেড করে গ্রেড চুরির সুযোগ বন্ধ করা, বেসিক মজুরি ন্যূনতম ৬৫ শতাংশ নিশ্চিত করা, অতিরিক্ত গ্রেড হিসেবে শিক্ষানবিশ স্তর বাতিল, যৌক্তিক ইনক্রিমেন্ট হার নির্ধারণ এবং হেলপার ও অপারেটরের বেতনের পার্থক্য ন্যায্য ও যৌক্তিক হারে বৃদ্ধি করার দাবি তুলে ধরা হয়।
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
সব মন্তব্য
No Comments