দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কাল বৈশাখী ঝড়ের সময় বাগানে আম কুড়াতে গিয়ে গাছের তলে পড়ে সোনিয়া বেগম কুটি (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম পালপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু একই গ্রামের হাসান মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে কাল বৈশাখী ঝড় শুরু হলে হাসান মন্ডল বাড়ি পার্শ্ববতী বাগানে আম কুড়াতে যায়। এসময় তার স্ত্রী সোনিয়া বেগম কুটিও বাগানে গেলে আম গাছের ডাল ভেঙ্গে তার তলে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোনিয়া বেগম কুটিকে মৃত ঘোষণা করেন।
বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান খোয়াজ আলী গোয়ালগ্রাম পালপাড়া গ্রামে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে আম গাছের তলে পড়ে এক গৃহবধুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
এছাড়াও কাল বৈশাখী ঝড়ে উপজেলার বোয়ালিয়া, আদাবাড়িয়া ও আড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ দৌলতপুরের বিভিন্ন এলাকার শতাধিক ঘরে টিন উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। মথুরাপুর হাইস্কুলে শতবর্ষী দেবদারু গাছ উপড়ে পড়ে স্কুলের ক্ষতি হয়েছে। আদাবাড়িয়া হাইস্কুলের টিন উড়ে গিয়ে স্কুলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বড় বড় গাছ উপড়ে পড়ে এবং গাছের ডাল ভেঙ্গে আম কাঠালের ক্ষতি হয় বলে বিভিন্ন এলাকাবাসী সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
সব মন্তব্য
No Comments