রায়হান উদ্দিন, বেনাপোল: লোকসমাজের সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি না দিলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে হুশিয়ারি দেন সাংবাদিকরা। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে বেনাপোল থানা প্রেসক্লাবের উদ্যোগে বেনাপোল কাস্টমস হাউসের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই হুশিয়ারি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন- ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মীরা।
এতে বক্তব্য রাখেন- বেনাপোল থানা প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. জামাল উদ্দিন, সহ-সভাপতি মো. সেলিম হোসেন আশা, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলামিন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. গোলাম রসুল, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম, দপ্তর সম্পাদক মো. মেহেদী আফরোজ শাওন, অর্থ বিষয়ক সম্পাদক-১ রনি হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক-২ রায়হান উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু মুসা, ক্রীড়া সম্পাদক মো. নাইমুর রহমান, মো. ফারুক হোসেন, রাহাত হোসেন, মো. আরশাদ আলী, মো. মীর আলম ও মো. মফিজুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- অনতিবিলম্বে সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁকে তাঁর পরিবারের নিকট ফিরিয়ে দিতে হবে। শার্শার থানার ওসিকে অপসারণ এবং মনির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা তুলে নিতে হবে, তা না হলে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করা হবে এবং এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে যাবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments