ডেস্ক রিপোর্ট: মিরপুরে গ্যাস লিকেজ দুর্ঘটনায় দগ্ধ ৩ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার ২৭ আগস্ট সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের দ্বায়িত্বরত চিকিঃসক বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৭ জনের ৪ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে রয়েছেন। বাকি তিন জন এইচডিইউতে চিকিৎসাধীন।
জানাগেছে, দগ্ধদের মধ্যে শফিকুল ইসলামের (৩৫) শরীরের ৮৫ শতাংশ, সুমনের (৪০) ৪৫ শতাংশ, রওশন আরার (৭০) ৮৫ শতাংশ, রিনার (৫০) ৭০ শতাংশ, নওশীনের (৫) ১৫ শতাংশ, নাজনীনের (২৫) ২৭ শতাংশ এবং রেনুর (৩৫) শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে। প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। সবারই শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
বুধবার দিবাগত রাত একটার দিকে মিরপুর ১১ নম্বরে ৬তলা ভবনের নিচ তলায় গ্যাস লাইন মেরামতের সময় আগুন জ্বালিয়ে চুলা পরীক্ষার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে বলে জানান ভবনের মালিক রফিকুল ইসলাম। বিস্ফোরণে মুহূর্তেই ৭ জন দগ্ধ হন।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments