স্টাফ রিপোটার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাইবান্ধা উপনির্বাচনে কি কারণে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয়। প্রিজাইডিং অফিসারদের ভাষ্যমতে নির্বাচনী কর্মকর্তাসহ সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন (ইসি) যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন ।
আজ বৃহষ্পতিবার ঢাকা নগর পরিবহন ২২ ও ২৬ নং বাস রুট যাত্রাপথের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নগর পরিবহনের নতুন রুট উদ্বোধন করা হয়।
তারেক রহমানের মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা বিএনপির মামার বাড়ির আবদার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে নেতা রাজনীতি না করার স্বার্থে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে, আগে তার মুচলেকা প্রত্যাহার করুন তারপর দেখা যাব।
বিএনপির সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে সমাবেশ করলে ১০ লাখের বেশি লোক হবে যা বিএনপি ঘোষণা দিয়েও ১ লাখের মত লোক জমায়েত হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য সাদেক খান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি।
ওবায়দুল কাদের বলেন, রাজধানীতে যত্রতত্র গাড়ি পার্কিং, রিকশা-সিএনজির জট ও বাসের নৈরাজ্য চলে আসছে দীর্ঘদিন ধরে। পথচারী-যাত্রীদের অভিযোগ, ইচ্ছা করেই মাঝ রাস্তায় বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো হতো। এছাড়া মূল সড়কে রিকশার কারণে যানজট লেগে থাকে। দুর্ঘটনাও ঘটে কোনো নিয়ম না মানায়। নগরবাসীর কথা চিন্তা করে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
রাজধানীর বাস রুট রেশনালাইজেশনের আওতায় নতুন রুট দুটি হলো- ২২ ও ২৬ নম্বর। ঢাকা নগর পরিবহনের ২২ নম্বর রুট পরিচালিত হবে ঘাটারচর-ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে; ঘাটারচর-কদমতলী মিলিয়ে হবে ২৬ নম্বর রুট।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments