চট্টগ্রাশ অফিস: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে নির্মিতব্য সচেতনতামূলক তথ্যচিত্র ‘মোটর বাইকিং’ এর শুটিং শুক্রবার (২৭ মে) সিটির সিআরবি সংলগ্ন স্টেডিয়াম এলাকায় সম্পন্ন হয়েছে।
ডেপুটি কমিশনার (সিএমপি ট্রাফিক উত্তর) জয়নুল আবেদিন টিটোর লিখা গল্পে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশরাফুল করিম সৌরভ। সহযোগিতায় ছিলেন নির্মাতা মোশারফ ভূঁইয়া পলাশ ও অনির্বাণ করিম। সার্বিক তত্বাবধানে ছিলেন এডিসি (সিএমপি ট্রাফিক দক্ষিণ) রইস উদ্দিন আহমেদ ও সমন্বয়ক ছিলেন এডিসি (সিএমপি ট্রাফিক উত্তর) হুমায়ুন কবির।
আ-কার ই-কার চলচ্চিত্র ও অনল মিডিয়া ভিশনের কারিগরি সহায়তায় তথ্যচিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মায়মুনা আমিন ঐর্শী, জামাল খান জয়, সার্জেন্ট সাদ্দাম হোসেন, সার্জেন্ট সুব্রত প্রমুখ।
এর চিত্রধারণে ছিলেন প্রান্ত শর্মা ও সৌরভ পাল, প্রডাকশন তত্বাবধানে বাপ্পি হায়দার ও আহমেদ কামাল আফতাব। প্রডাকশন টিমে ছিলেন মামুন খান রাহি, তারেক, হিমেল ও পারভেজ চৌধুরী।
তথ্যচিত্রটি শিগগির দামপাড়া পুলিশ হেড কোয়াটারে জমা দেয়া হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
সব মন্তব্য
No Comments