ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, এই সরকার গণতান্ত্রিক সরকার নয়। ২০১৮ সালের ৩০ অক্টোবর রাতের আঁধারে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী-যুবলীগের মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি করে ক্ষমতায় এসেছিল। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ৫০বছরেও ঘটে নাই। আরেকটি ঘটনা ঘটেছিল ১৯৭৩ সালের নির্বাচনে। শেখ মুজিবুর রহমান তখন ক্ষমতায়, কুমিল্লার দাউদকান্দিতে ইঞ্জিনিয়ার রশিদ সাহেব বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এবং খন্দকার মোশতাক বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন। সেদিন হেলিকপ্টারে ব্যালট বাক্স ঢাকায় এনে মোশতাককে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। যিনি পরবর্তীতে শেখ মুজিবের লাশ সিড়িতে ফেলে রেখে রাষ্ট্রপতি হয়েছিলেন। এই নির্বাচনের কারচুপি ১৯৭৩ সাল থেকে শুরু হয়েছিল।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে খালেদা জিয়ার মুক্তিসহ ১০দফা দাবিতে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এসময় বরকত উল্লাহ বুলু বলেন, আজকে মানুষ ভোট কেন্দ্রে যায় না। আগে ভোটের আমেজ ছিল, উৎসব ছিল। এই ব্রাহ্মণবাড়িয়ায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তা পৃথিবীর গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। বিএনপি থেকে পদত্যাগ করা উকিল আব্দুস সাত্তার ভূইয়া নামে এক ব্যক্তিকে আওয়ামীলীগের লোকেরা পাহারা দিয়ে জয়লাভ করিয়েছে। পত্রিকায় দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার সম্মানিত বিজ্ঞ আইনজীবী ছিলেন সিরাজুল হক সাহেব, যাঁরে বাংলাদেশের মানুষ শ্রদ্ধার চোখে দেখতো। সেই সিরাজুল হক সাহেবের ছেলে আইনমন্ত্রী আনিসুল হক মাইক্রোফোন ধরে রেখেছেন, আর উকিল আব্দুস সাত্তার বক্তব্য রাখছেন। এর চেয়ে দেউলিয়া সরকার বাংলাদেশে হতে পারে না। তিনি বলেন, আজকে বাংলাদেশ থেকে লুন্ঠন করে ১৪ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তারা কানাডায় বেগম পাড়া গড়েছেন। আমার অত্যন্ত লজ্জা হয়। আমাদের ছেলে মেয়েরা যারা মেধাবী। তারা কানাডায় গিয়ে লেখা পড়া করতো, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে তারা ভাল চাকরি করতো। অনেকে ব্যবসা করেছেন, বাড়ি ঘর করেছেন। কিন্তু এখন কানাডায় একটি সংগঠন হয়েছে, যেন কানাডায় আওয়ামীলীগের চোররা আর যেন ঘরবাড়ি না কিনতে পারেন। কানাডা সরকার আইন করেছে বাংলাদেশ থেকে টাকা নিয়ে যেন কেউ আর বাড়িঘর না করতে পারে। এর চেয়ে আর লজ্জাজনক কিছু হতে পারে না।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, মোমিনুল হকসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল জেলা পরিষদের সামনে এসে জড়ো হয়।
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২০ মে ঢাকার মেট্রোপলিটন ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ...
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
সব মন্তব্য
No Comments