ডেস্ক রিপোর্ট: আগামী ১২ ও ১৪ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ।
সিরিজের শেষ দুই টি-টোয়েন্টির জন্য টিকিটের মূল্য ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। টিকিটের সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা।
গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা নির্ধারন করা হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য সর্বনি¤œ ২০০ টাকা ধরা হয়েছে।
এছাড়াও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা, ক্লাব হাউসের মূল্য ৫০০ টাকা এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের মূল্য ৩০০ টাকা নির্ধারিত হয়েছে।
আগামীকাল থেকে টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।
স্টাফ রিপোর্টার: ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
সব মন্তব্য
No Comments