বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: গত ২৪ঘন্টায় নাটোরে করোনায় আ্রকান্ত হয়ে একজনের মৃত্যু এবং নাটোরে ৫৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৬১ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমন পাওয়া গেছে। মৃত ব্যক্তি বৃদ্ধা নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামের মৃত আক্কাস আলীর স্ত্রী রিজিয়া বেগম। অপরদিকে গত ২৪ ঘন্টায় পিসিআরে ২৯০ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জন, ২৩২ জনের র্যাপিড এন্টজেন পরক্ষায় ৯৯ জন এবং ৪৮ জনের জিন এক্সপার্ট পরীক্ষায় ৩৩জন করোনা পজেটিভ শানক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৮.২৪ পার্সেন্ট । এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৩৫৫৮ জন। সুস্থ হয়েছেন১৭১৫ জন।মৃত্যু হয়েছে ৫০ জনের। নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য করোনা সংক্রমন বৃদ্ধির জন্য নাটোরের ৮টি পৌর এলাকায় গত ২৩ জুন থেকে আগামী ২৯ জুন পর্যন্ত সর্বাত্বক লক ডাউন ঘোষণা করা হয়েছে। আজকেই সর্বাত্বক লক ডাউনের শেষদিন। লক ডাউন সফল করতে ৮টি পৌর এলাকায় ভ্রাম্যমান আদালতের পাশাপাশি পুলিশ ব্যারিকেড তৈরি করে মানুষ ও যানচলাচল নিয়ন্ত্রন করছে।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments