ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ৫০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। রোববার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো হস্তান্তর করা হয়। ১০০টি কার্টনে ভরা ত্রিপুরার বিখ্যাত 'কুইন' জাতের আনারসগুলো গ্রহণ করেন আখাউড়া স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ূম তালুকদার। তার কাছে আনারস হস্তান্তর করেন ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য।
আনারস হস্তান্তর শেষে ড. দীপক বৈদ্য সাংবাদিকদের জানান, কুইন জাতের আনারস বিশ্বের অন্যতম সেরা। এটি খেতে খুবই সুস্বাদু এবং রসালো। এই শুভেচ্ছা উপহারের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধুর সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
এ সময় চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা সজীব চক্রবর্তী ও বিএসএফের ৪২ ব্যাটালিয়নের ইনচার্জ সন্তোষ কুমার, আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ মো.খায়রুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments