কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে মৃত একটি ডলফিন। গবেষকরা বলেছেন এটির মূলত পরপয়েজ সামুদ্রীক স্তনপাই প্রানী। সোমবার সকালে সৈকতের জাতীয় উদ্যান পয়েন্টে মৃত এ ডলফিনটি ভেসে আসে। দৈর্ঘ্য ৫ ফুট ও ২ ফুট প্রস্থের এ প্রানীটি কি কারনে মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত বলতে পারেনি কেউ। মৃত্যুর রহস্য উন্মোচনে এটির নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসে কুয়াকাটা সৈকতে বেশ কয়েকটি মৃত কচ্ছপ ও ডলফিন ভেসে এসেছে। এ বিষয়টা নিয়ে বেশ উদ্বিগ্ন ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। তাদের ধারনা এটির ৭ থেকে ৮ ঘন্টা আগে মৃত্যু হয়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু বলেন, সোমবার সকাল ৭ টার দিকে এটিকে ঝাউবন পয়েন্ট এলাকায় এটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে উদ্ধার করে এটাকে মাটিচাপা দেয়া হয়েছে। তবে শরীরের আঘাতের চিহ্ন না থাকলেও উপরের আবরণটা উঠে গেছে।
ইউএস এইড ইকোফিস-২,ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি মূলত পরপয়েজ সামুদ্রীক ¯Íন্নপাই প্রানী। বø-গার্ড সদস্যদেরকে পাঠিয়ে এটার নতুনা সংগ্রহ করা হয়েছে। পরে পরপয়েজটিকে মাটি চাপা দেয়া হয়েছে। যাতে কোন ধরনের দূর্গন্ধ না ছাড়ায়।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর শোনামাত্র ঘটনাস্থলে লোকাল অফিসারকে পাঠানো হচ্ছে। পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments