বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির চেয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিতে গুরুত্ব দিতে সংশ্লিষ্ট সকলকে আহবান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
নটিংহাম বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ আহবান জানান। প্রফেসর মুহাম্মদ আলমগীর এর কক্ষে মঙ্গলবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)-এর আওতায় নটিংহাম বিশ্ববিদ্যালয় দেশের কলেজসমূহে উচ্চশিক্ষায় নিয়োজিত শিক্ষকদের শিখন ও দক্ষতার উন্নয়নে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করছে। সভায় প্রতিনিধি দল শিক্ষক প্রশিক্ষণের অগ্রগতির নানাদিক তুলে ধরেন।
সভায় প্রফেসর আলমগীর বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোন প্রোগাম চালুর ক্ষেত্রে শিক্ষক, গবেষণাগার ও অবকাঠামো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু, দেশের অনেক বিশ্ববিদ্যালয় এসব শর্তসমূহ প্রতিপালন না করেই শিক্ষা কার্যক্রম শুরু করছে। এটি দুঃখজনক ঘটনা। এ কারণে শ্রমবাজারের উপযোগী মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি থেকে দেশ বঞ্চিত হচ্ছে। গুণগত উচ্চশিক্ষা লাভ থেকে যেন শিক্ষার্থীরা বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে তিনি জানান।
ইউজিসি’র এ সদস্য আরও বলেন, কলেজ পর্যায়ে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকারকে আরও আন্তরিক হতে হবে। এ লক্ষ্যে বাজার উপযোগী শিক্ষাব্যবস্থা প্রবর্তন ও শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করতে হবে। তিনি বলেন, কলেজগুলোতে যত্রতত্র অনার্স-মাস্টার্স খোলার অনুমতি না দিয়ে কর্মমুখী ও দক্ষতা নির্ভর উচ্চশিক্ষা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনোযোগী হতে হবে।
সভায় নটিংহাম বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়া ক্যাম্পাসের সেন্টার ফর একাডেমিক পার্টনারশিপ এন্ড এনগেজমেন্ট- এর পরিচালক রোজিলিনি মেরি ফার্নাদেজ চুং, সহযোগী অধ্যাপক রণজিৎ সিং গিল ও সিইডিপি প্রকল্পের সিনিয়র প্রোগাম অফিসার ড. একেএম খলিলুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিইডিপির অধীনে নটিংহাম বিশ্ববিদ্যালয় দেশের কলেজ শিক্ষকদের মাস্টার ট্রেইনার, প্রিন্সিপালস ট্রেনিং, লিডার্স ট্রেনিং, পলিসি মেকারস, ফিউচার লিডার, বিষয়ভিত্তিক ট্রেনিং, আইভিসিআর- এর ওরিয়েন্টশন, অপারেশন এন্ড মেনটেনেন্স বিষয়ে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ প্রদান করে আসছে।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments