স্টাফ রিপোর্টার: ঢাকার কেরানীগঞ্জে একটি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ০১ টি ম্যাগাজিনসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র্যাব। ১৭ আগষ্ট রাতে গ্রেফতার করেছে র্যাব-২ এতথ জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১। মোঃ সাইদুল ইসলাম ওরফে স্বপন (৩০) ২। মোঃ রায়হান (৪০) ৩। মেহেদী হাসান ইউসুফ (৩৮) ৪। মোঃ আবুল হাসেম (৬৪) ৫। জুয়েল মিয়া (৩২)। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের নিকট হতে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ০১ টি ম্যাগাজিন।
অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক উদ্ধারে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ১ আগষ্ট রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী ও অস্ত্র বিক্রেতা অবস্থান করছে। উক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের লক্ষ্যে উল্লেখিত স্থানে র্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে র্যাব-২ এর আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আসামি মোঃ সাইদুল ইসলাম ওরফে স্বপন (৩০) কে আটক করা হয় এবং তার দেওয়া তথ্য মতে তার বসবাসরত রুমের খাটের নিচ হতে ০১টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ০১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামির দেওয়া আরো তথ্য মতে তার অন্যান্য সহযোগী আসামি মোঃ রায়হান (৪০) ও মেহেদী হাসান ইউসুফ (৩৮)দেরকে ঢাকা জেলার সাভার থানাধীন ভাকুর্তা এলাকা হতে গ্রেপ্তার করা হয় এবং তাদের দেওয়া তথ্য মতে আসামি মোঃ আবুল হাসেম (৬৪) ও মোঃ জুয়েল মিয়া (৩২)দেরকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে ও অসৎ উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখে ক্রয়- বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিরা ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারন মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করে আসছিল। আসামিদের গ্রেপ্তার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments