ডেস্ক রিপোর্ট: পিএমআরএস সকল ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি গবেষণা ধর্মী অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা পিএমআরএস-এর সদস্যগণ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সাম্প্রতিককালে ধারাবাহিকভাবে একটির পর একটি নাশকতামূলক ঘটনা ঘটে যাচ্ছে। সবচেয়ে আতঙ্কের ও দুচিন্তার বিষয় হলো সচিবালয়ে অগ্নিকান্ড। কঠোর নিরাপত্তা বলয়ে বেষ্টিত সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ ভবনে বিনাকারণে আগুন লাগার ঘটনা অবিশ্বাস্য ও কোন স্বাভাবিক ঘটনা নয়। ঐ ভবনের আশেপাশে কোন নির্মাণ কাজও চলমান নেই। একই সঙ্গে ভবনের তিনটি পয়েন্টে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় গুলোতে আগুন লাগা কোন দুর্ঘটনা নয়। প্রত্যক্ষদশীদের বর্ণনা ও পত্র-পত্রিকায় প্রকাশিত বক্তব্যে প্রতিভাত হয় ঘটনাটি আন্তর্ঘাতমূলক নাশকতা। বিগত ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বেশি দুর্নীতি হওয়া মন্ত্রণালয় গুলোর নথিপত্র পুড়ে ছাই হয়েছে। সে সাথে ছাই হয়েছে ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীদের দুর্নীতির সাক্ষ্য প্রমাণ।
সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনে উন্নত বিশ্বের কোন দেশ থেকে বিশেষজ্ঞ এনে এই নাশকতামূলক কা-ের তদন্ত করা হোক। দোষী ব্যক্তি/ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
দ্বিতীয়ত: স্বৈরাচারী হাসিনা ও তার দুর্নীতিবাজ মন্ত্রীবর্গ দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু তাদের দুষ্কর্মের সাথীরা মন্ত্রণালয়ের সকল বিভাগ ও দপ্তরে ঘাপটি মেরে আছে। এখনো এরা তাদের প্রভুদের সাথে যোগাযোগ রেখে চলে মর্মে শোনা যায়। এ সব দোসরদেরকে অপসারণ করার জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মাধ্যমে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা হয়নি। ফলে যা হবার তাই হয়েছে। এক্ষণে প্রাণ প্রিয় বাংলাদেশ রাষ্ট্রটিকে রক্ষাকল্পে আবারও আহ্বান জানাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের চিহ্নিত করে সচিবালয় হতে শুরু করে সকল বিভাগ/দপ্তর থেকে তাদের অপসারণ/অব্যাহতি/অবসর প্রদান করা হোক। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দলদাস-দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনা হোক। যাদের কারণে এ সব দলদাস-হাসিনার দালাল কর্মকর্তারা এখনো কর্মরত আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার জন্যে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
দক্ষ, নিরপেক্ষ, সৎ ও দেশ প্রেমিক কর্মকর্তা-কর্মচারীদেরকে সকল মন্ত্রণালয়ে/দপ্তরে নিয়োগ দিয়ে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় দেশ গড়ার লক্ষ্যে জনপ্রশাসনকে ঢেলে সাজানো হোক।
আমরা অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করি এবং সরকারের আইনানুগ সকল কাজে সহায়তা করার জন্য প্রস্তুত আছি।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
সব মন্তব্য
No Comments