জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: “প্রাণীসম্পদে সমৃদ্ধ দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে শনিবার সকালে প্রাণিসম্পদ চত্বরে ওই প্রদর্শনীর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রদর্শনীতে অংশ গ্রহণকারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন-উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সাইফুল ইসলাম। এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা সুলতানা নীলা, খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, কৃত্রিম প্রজনন আতাউর রহমান, সম্প্রসারণ অফিসার সজল কুমার দাস প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-উপ.সহকারী প্রাণিসম্পদ অফিসার সুদাম নন্দী। সমাপনি অনুষ্ঠানে ১০জন বিভিন্ন জাতের গরু খামারী, ১২জন বিভিন্ন প্রজাতীর হাস, মুরগী, কবুতর ও সৌখিন পাখির খামারী। ৯জন বিভিন্ন জাতের ছাগল, ভেড়া, গাড়োল, কৃত্রিম প্রজনন প্রযুক্তি, বিভিন্ন ধরনের ঘাস ও বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রদর্শনী স্টলকে পুরুস্কৃত করা হয়। উপজেলা
প্রাণিসম্পদ অফিসার ডাঃ সাইফুল ইসলাম বলেন-বিভিন্ন ক্যোটাগরি ভিত্তিক সর্বমোট ৫০জনকে এবার পুরস্কৃত করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments