স্টাফ রিপোটার: প্রাইভেট কার, মাইক্রোসহ সকল হালকাযান চালকদের চলতি বেতন, এক মাসের মুল মজুরির সমান ঈদ বোনাস অবিলম্বে পরিশোধ, নিয়োগপত্র- চাকুরির অবসানে ক্ষতিপূরনের বিধানসহ শ্রম আইনের পূর্ণ বাস্তবায়ন, হালকাযান চালকদেও জন্য রাষ্ট্রীয় খরচে জীবন বীমা, রেশনিং, পেনশন স্কীম চালু এবং পেশাদার লাইসেন্সে ডোপ টেস্টের শর্ত বাতিল করে র্যান্ডাম সেম্পেলিং পদ্ধতিতে ডোপ টেষ্ট চালু করার দাবিতে ‘ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটোটেম্পু, অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং: ঢাক-২২৮০)’ আজ ২২ এপ্রিল শুক্রবার, সকাল-১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করে।
ইউনিয়নের শাহাবাগ কমিটির সঅধারণ সম্পাদক আজিজুর রহমান এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুবেল মিয়া‘র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জয়নাল ভুঁইয়া, আব্দুল করিম, জিলানী মোল্লা প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাইড শেয়ারিং ও সার্ভিস ডেলিভারি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্য সচিব রিয়াজ মাহমুদ।
নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের লকডাউন গাড়িচালকদের জীবনকে ব্রেক ডাউন করে দিয়েছে। শ্রম আইনের কার্যকর প্রয়োগ না থাকায় করোনা দুর্যোগে ভেঙ্গেপরা গাড়ী চালকরা আজও কোনো সুরক্ষা পাচ্ছেনা। উৎসব বোনাস প্রাপ্য অধিকার হলেও সংখ্যাগরিষ্ঠ গাড়ি চলকেরা ন্যায্য বোনাস থেকে বঞ্চিত। করোনার অজুহাতে কমানো বেতন এখনো পূর্বের অবস্থায় ফেরেনি অথচ নিত্যপণ্যের মূল্য গগণচুম্বি। ফলে পরিবহন শ্রমিকরা সপরিবারে খাদ্য নিরাপত্তাহিনতার সাথে লড়াই করছে।
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
সব মন্তব্য
No Comments