ফরিদপুর(পাবনা) প্রতিনিধিঃ পাবনা ফরিদপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি নির্বাচিত হওয়ায় অভ্যর্থনা ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আমিনুল ইসলাম মুরাদ । শনিবার বিকালে বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্রলীগ নেতা কর্মিরা প্রিয় নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।ছাত্রলীগ সভাপতি মোঃ আমিনুল ইসলাম মুরাদ বলেন,জননেত্রী শেখ হাসিনা তৃণমূল আওয়ামী লীগ এর প্রতি আস্থা রেখে ফরিদপুর উপজেলা আওয়ামী লীগ এর সকল নেতা কর্মীর প্রাণের নেতা জননেতা খলিলুর রহমান সরকার কে সভাপতি নির্বাচিত করায় ফরিদপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখহাসিনার প্রতি কৃতজ্ঞ ।সভাপতি মোঃ খলিলুর রহমান সরকার বলেন জীবনে ৩৮ বছর নিজের সংসার যেমন ধরে রেখেছি তেমনি আওয়ামী লীগ কে ধরে রেখেছি।আওয়ামী লীগকে শক্তিশালী করতে অতীতে যেমন সঙ্গে ছিলেন তেমনি সবসময় জননেত্রীর নির্দেশ পালন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চান।তিনি বলেন যারা মাঠের রাজনীতি করেন তাদের নিয়ে দলকে সংঘঠিতকরতে চাই। জননেত্রী শেখহাসিনাকে ধন্যবাদ দিয়ে বলেছেন আপা আপনি সবসময় তৃণমূলের উপর আস্থা রাখেন।আমাকে যে দ্বায়িত্ব দিয়েছেন আমি পালন করবো এবং আগামী দিনে প্রকৃত আওয়ামীলীগ পরিবার থেকে সঠিক নেতৃত্ব নির্বাচন করবো।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments