ডেস্ক রিপোর্ট: ৪৮তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এ সহকারী সার্জন পদে ২৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০টি সহ স্বাস্থ্য ক্যাডারের মোট ৩,০০০টি পদে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার অনলাইন আবেদন এবং ফি জমাদান শুরু হবে ০১ জুন বাংলাদেশ সময় সকাল ১০ টা থেকে এবং আবেদন জমার শেষ সময় ২৫ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা। System থেকে স্বয়ংক্রিয়ভাবে User ID প্রাপ্ত প্রার্থীরাই কেবল উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টার (অর্থাৎ ২৮.০৬.২০২৫ তারিখ, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা পর্যন্ত) মধ্যে ফি জমা দিতে পারবেন।
৪৮তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা (MCQ Type) ২০২৫ সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd)-এ অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ ২৯.০৫.২০২৫ তারিখের ০১ নম্বর স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে ।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments