স্টাফ রিপোটার :বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে, আতংকিত হবার কারণ নেই। পেঁয়াজের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। প্রায় পাঁচ লাখ মেট্রিক টন দেশীয় পেঁয়াজ মজুদ রয়েছে। ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অভ্ বাংলাদেশ (টিসিবি) ৩০ টাকা কেজি দরে ট্রাক সেলের মাধ্যমে পেঁয়াজ বিক্রয় অব্যাহত রেখেছে। আগামী এক মাসের মধ্যে গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ বাজারে আসবে।
বাণিজ্যমন্ত্রী আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে ভার্চুয়ালি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বাজার অভিযান জোরদার করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও প্রশাসন মাঠ পর্যায়ে বাজার তদারকি বৃদ্ধি করেছে। তিনি ব্যবসায়ীদের আন্তরিকতা ও সততার সাথে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেন। পেঁয়াজের সরবরাহ, মজুত ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন। পেঁয়াজ নিয়ে কোন ধরনের কারসাজি করা হলে বা কৃত্তিম উপায়ে সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধির চেষ্টা করা হলে সরকার আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
মন্ত্রী আরো বলেন, পেঁয়াজের আমদানি সহজ ও দ্রুত করার জন্য ইতোমধ্যে বিদ্যমান পাঁচভাগ আমদানি শুল্ক প্রত্যাহার এবং বন্দরে দ্রুত পেঁয়াজ খালাসের বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে। পেঁয়াজ আমদানির অনুমতিপত্র দ্রুত প্রদানের জন্য কৃষি বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে। টিসিবি’র মাধ্যমে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি করা হয়েছে, সাশ্রয়ী মূলে তা বিক্রয় অব্যাহত থাকবে।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সভায় সভাপতিত্ব করেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments