ডেস্ক রিপোর্ট: গ্রাহকদের উন্নত, আধুনিক ও সুবিধাজনক ব্যাংকিং সেবা দিতে নতুন ও বড় পরিসরেখিলগাঁও শাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।
সর্বাধুনিক এবং সেরা গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে এই শাখাটিবড় পরিসরে সুসজ্জিতকরা হয়েছে। এর ফলে গ্রাহকরা এখন ব্র্যাক ব্যাংকের সাথে আরওসহজ এবং আনন্দদায়ক ব্যাংকিং সেবা উপভোগ করবেন।
৩ অক্টোবর ২০২৪ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেনখিলগাঁওয়েরশহীদ বাকী রোডে, হোল্ডিং: ৯০১, প্লট: ৫৮২, ব্লক: সি-তে মানামা চন্দ্রদ্বীপেআনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।সিনিয়র জোনাল হেড-নর্থ এ. কে. এম. তারেক, সিনিয়র জোনাল হেড-সাউথ তাহের হাসান আল মামুন এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জায়গাটি লাইফস্টাইল ব্র্যান্ড শপ, রেস্তোরাঁ, কফি শপ ও ব্যবসা-বাণিজ্যের জন্য বিখ্যাত।
খিলগাঁওয়ের এই বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ স্থানে শাখাও প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জের নতুন আঙ্গিকে রূপান্তর অবকাঠামো আধুনিকায়নের মাধ্যমে উন্নত গ্রাহক সেবা নিশ্চিতের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
১৮৭টি শাখা, ৫৩টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,০৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বর্তমানেব্র্যাক ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম একটি।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments