নেত্রকোনা প্রতিনিধি: জেলার খালিয়াজুড়ি উপজেলায় অর্থ ঋণ আইনের (এনআই এক্ট) মামলায় সাজাপ্রাপ্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তাজউদ্দীনের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালিয়ে আসামি নমিতা রানী বর্মনকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা যায়, বেসরকারি এনজিও প্রতিষ্ঠান আশা সমিতি কর্তৃক দায়ের করা অর্থ ঋণ মামলায় আদালত নমিতা রানী বর্মনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। পরে আদালতের জারি করা ওয়ারেন্ট তামিলের নির্দেশে পুলিশ তাকে আটক করে।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “আমরা আদালতের নির্দেশ পেয়ে সাজাপ্রাপ্ত আসামি নমিতা রানী বর্মনকে গ্রেপ্তার করেছি। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
এদিকে স্থানীয়ভাবে জানা গেছে, এনজিও ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আসামির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চলছিল। অবশেষে আদালতের রায় কার্যকর করতে পুলিশ এ অভিযান চালায়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments