স্টাফ রিপোটার: স্বাধীনতা পুরস্কার-২০২২ ঘোষণা করেছে সরকার। এবছর নয় জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এ পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রাপ্তরা হচ্ছেন : বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); শহিদ কর্নেল খন্দকার নাজমুল হুদা, বীর বিক্রম (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); আব্দুল জলিল (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); সিরাজ উদ্দীন আহমেদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); মরহুম সিরাজুল হক (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া (চিকিৎসাবিদ্যা); অধ্যাপক ডা. মোঃ কামরুল ইসলাম (চিকিৎসাবিদ্যা); ও মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন (স্থাপত্য)। গবেষণা ও প্রশিক্ষণে এ বছর স্বাধীনতা পদক পাচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই)।
আজ মন্ত্রিপরিষদ বিভাগের সংশোধিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments