কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক দু’টি অভিযানে ২৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মহিপুর ইউনিয়নের কমরপুর গ্রাম থেকে মো.হোসেন খান (৩৫) কে আটক করে। এসময় তার কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার হয়। এর আগে বুধবার রাতে একই ইউনিয়নের নিজামপুর গ্রামে থেকে ১০ পিচ ইয়াবাসহ নাইম (২৫) কে গ্রেফতার করেছে। তারা দু’জনেই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানান।
মহিপুর থানার ওসি খোন্দকার মো.আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। তবে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments