স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সম্ভাবনা আজ (শনিবার) রাতে চূড়ান্ত হবে।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আজ রাতেই তার গঠিত মেডিকেল বোর্ড বসবে- এবং খালেদা জিয়া লন্ডনে যাবেন কিনা তার সিদ্ধান্ত দিবেন।
এরআগে, তার চিকিৎসা দলের পক্ষ থেকে বলা হয়েছিল প্রয়ােজনীয় স্বাস্থ্যগতশর্ত পূরণ হলে, তাঁকে লন্ডনে নেওয়া হবে।
শুক্রবার কারিগরি ত্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে পারেনি। পরে কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আজ শনিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফকরুল জানিয়েছেন, যদি চিকিৎসকরা স্বাস্থ্যগত উপযোগী মনে করেন তাহলে রোববার লন্ডন যাত্রা হতে পারে।
সর্বশেষ তথ্যনুযায়ী এখনও পর্যন্ত খালেদার উন্নত চিকিৎ'সার জন্য বিদেশ যাত্রা চূড়ান্ত করা হয়নি। শনিবার রাত মেডিকেল বোর্ড বৈঠক শেষে সিদ্ধান্ত দিবেন। সেই সিদ্ধান্তের ওপর খালেদার লন্ডন যাত্রা নির্ভর করছেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
সব মন্তব্য
No Comments