বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২০২১-২২ সালের প্রস্তাবিত শিক্ষায় ভ্যাট বাতিল করে শিক্ষাবান্ধব বাজেট প্রনয়নের জোরদাবী জানিয়ে বাংলাদেশ ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সিনিয়র সহ-সভাপতি নাসরুল্লাহ তালুকদার, সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল মাহমুদ বলেছেন, করোনা মহামারিতে দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। এ খাতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া উচিৎ ছিল। কিন্তু শিক্ষার গুণগত মানোন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ না রেখে গতানুগতিক বাজেটে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। প্রমানিত হয়েছে ভোটারবিহীন অনির্বাচিত সরকার কখনো জনগণের কল্যাণে কাজ করতে পারেনা তা ২০২১-২২ সালের বাজেটের মাধ্যমে আবারো প্রমাণ হয়েছে। এ বাজেটে সরকারের চরম অযোগ্যতারও বহিঃপ্রকাশ ঘটেছে।
আজ (রবিবার) বাংলাদেশ ছাত্রমিশন প্রচার সম্পাদক হাফিজুর রহমান সাক্ষরিত যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এবারও বাজেটে শিক্ষাখাতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির অনুপাতে সামান্যই। করোনা বিপর্যয়ে শিক্ষাব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল শিক্ষাখাতে অনুপাতিক হারে বরাদ্দ বাড়ানো হবে। উল্টো বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে। বিশ্বব্যাপী যেখানে শিক্ষাকে বিনামূল্যে শিক্ষার্থীদের দোড় গোড়ায় পৌছে দিচ্ছে, সেখানে আমাদের দেশে শিক্ষার উপর ভ্যাট নির্ধারণ করে শিক্ষাকে পণ্য বানানো হয়েছে। সরকারের এহেন হটকারী সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অবিভাবকদের উপর। এতে বেতন, ভর্তি ও সেমিস্টার ফি অনেক বৃদ্ধি পাবে। তাই গণবিরোধী বাজেট প্রত্যাখ্যান করছি এবং সংশোধন করে শিক্ষাবান্ধব বাজেট প্রনয়নের দাবী জানাই।
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে পড়বে বলে জাতীয় সংসদে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আস ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার ...
সব মন্তব্য
No Comments