স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের খেলা আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনিশ্চয়তায় পড়েছে দিনের প্রথম ম্যাচ। সূচি অনুযায়ী দুপুর ১টায় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো দল মাঠে নামেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত খেলা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট দলের ক্রিকেটাররা। এই দাবিতে তারা অনড় অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কয়েকজন পরিচালক ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করলেও এখনো কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। সূত্রের দাবি, বোর্ডের পক্ষ থেকে এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ক্রিকেটাররা শুধু দায়িত্ব পরিবর্তন নয়, পরিচালক পদ থেকে তাঁর পদত্যাগের দাবিতেই অটল রয়েছেন।
এদিকে ম্যাচ বিলম্ব হওয়ায় মাঠে উপস্থিত দর্শক ও সম্প্রচার সংশ্লিষ্টদের মধ্যেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পরিস্থিতির দ্রুত সমাধান না হলে ঢাকা পর্বের পরবর্তী ম্যাচগুলোও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
সব মন্তব্য
No Comments