এলিনা হক: সম্প্রতি চট্টগ্রামের শীতাকুন্ডে বিএম কনটেইনার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে সৌদি আরবের জেদ্দায় আওয়ামী পরিবার এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ থানা আওয়ামীলীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন চুন্নু। এ সময় নেত্রীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াজি উল্লাহ মিয়া, সারতাজুল আলম দিপু, হুমায়ুন কবির, কাজী আবদুল্লাহ, দেলোয়ার হোসেন সরকার, শামীম চৌধুরী। শাহ আলম সাফা, মোহাম্মদ হিরু।সভায় বক্তাগণ যে কোন প্রকার নাশকতার তীব্র নিন্দা জানান। তারা বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেনেতৃত্বে দেশের অপ্রতিরোদ্ধ অগ্রযাত্রায় কিছু মানুষ হিংসা পরায়ন হয়ে নানা রকম নাশকতার কাজে লিপ্ত হয়েছে। বক্তাগণ এ সব অপকর্ম কারীদের প্রতিরোধে সবাইকে চেতন থাকার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ ফজলুল কবির ভিকু।পরিশেষে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক ভাবে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন ওয়ালি উল্লাহ খান।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments