বগুড়া অফিস: বগুড়া (শেরপুর) থেকে প্রকাশিত ছোটকাগজ ‘বামিহাল’ যুগবর্ষ পদার্পণ উপলক্ষে বামিহাল সাহিত্য পুরস্কার ২০২২ ঘোষণা করেছে। বামিহালের সম্পাদক রনি বর্মন জানিয়েছেন, জুরিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিবলী মোকতাদির (কবিতায়), হাবিব ওয়াহিদ (ছোটকাগজ সম্পাদনায়), জান্নাতুল বাকেয়া কেকা (গবেষণায়) বামিহাল সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। একই সঙ্গে বাংলা সাহিত্যের সম্ভাবনাময় চার তরুণ-সালিমুল শাহিন (কবিতায়) অঞ্জন আচার্য (ছোটগল্পে) রিপন আহসান ঋতু (উপন্যাসে) ও স্বপঞ্জয় চৌধুরী (প্রবন্ধে) বামিহাল তরুণ সাহিত্য পুরস্কার ২০২২ প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। পুরস্কার হিসেবে থাকবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয়। আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কার প্রদানের তারিখ দ্রæতই পরবর্তী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments