ডেস্ক রিপাের্ট: আবার শীর্ষ স্থান দখল করলো ক্রিকেটার সাকিব আল হাসান। টি-টুয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডারের স্থানটি দখল করলেন সাকিব। ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ঘোষিত টি-টুয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় র্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন সাকিব।
দেশের মাটিতে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ব্যাট হাতে ১১৪ রান ও বল হাতে ৭ উইকেট নেন। ফলে সিরিজ থেকে ৩৪ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি।
এতে ২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন সাকিব। দ্বিতীয়স্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবির চেয়ে মাত্র ১ রেটিং পয়েন্ট বেশি সাকিবের। নবির রেটিং ২৮৫।
গেল মাসের জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ-এর জন্য মনোনয়নও পেয়েছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন সাকিব। আর বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে ১ হাজার রান ও ১শ উইকেট নেয়ার অনন্য রেকর্ডও গড়েন সাকিব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৭ উইকেট নিয়ে টি-টুয়েন্টি র্যাংকিংয়ে বোলারদের তালিকায় ২০ ধাপ এগিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। ফিজের রেটিং পয়েন্ট ৬১৯।
এদিকে, টেস্টে বোলিং তালিকায় শীর্ষ দশে ফিরেছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেট নেন বুমরাহ। এতে ৭৭ পয়েন্ট পান তিনি। ফলে দশ ধাপ এগিয়ে ৭৬০ রেটিং পয়েন্ট নিয়ে নবমস্থানে আছেন বুমরাহ।
ভারতের বিপক্ষে নটিংহাম টেস্টের প্রথম ইনিংসে ৬৪ ও দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ৪৯ রেটিং অর্জন করে ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থস্থানে উঠেছেন তিনি। ৮৪৬ রেটিং পয়েন্ট রয়েছে রুটের। ঐ ম্যাচে একবার ব্যাট করে গোল্ডেন ডাক মেরেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ফলে ৭৯১ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে নেমে যেতে হলো কোহলিকে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
সব মন্তব্য
No Comments