বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার এর সাথে ভূল্লী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) রাত ৮টায় ওসি'র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, আইনশৃঙ্খলার উন্নয়ন ও মাদক নির্মূলে আমরা নিরলসভাবে কাজ করতে চাই। তবে পুলিশের পাশাপাশি সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা সহযোগিতা করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাই আমি আপনাদের সবার সহযোগিতা প্রত্যাশা করি। তিনি আরো বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে কাজ করতে চাই।
এ সময় তিনি মাদক, চুরি ও ছিনতাই রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, ভূল্লী থানা প্রেসক্লাবের সভাপতি বাংলা টিভির ঠাকুরগাঁও প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক দৈনিক বর্তমান কথার ঠাকুরগাঁও প্রতিনিধি শাহীন আলম, দপ্তর সম্পাদক দৈনিক স্বাধীন ভোর পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি বেলাল হোসেন, কার্যকরী সদস্য দৈনিক ঢাকার ডাক পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি রাজু রানা, নুর ইসলাম প্রমূখ।
এর আগে নবাগত ওসি সাইফুল ইসলাম সরকার ঠাকুরগাঁও ডিবিতে ওসি হিসেবে কর্মরত ছিলেন। গত ৭ নভেম্বর অফিসার ইনচার্জ হিসাবে ভূল্লী থানায় যোগদান করেন।
তিনি নাটোরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments