সিলেট অফিস: "শিক্ষাঙ্গনের পরিবেশ ও আমাদের শিক্ষক" শিরোনামে হবিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে।
আজ ০৭ অক্টোবর (সোমবার) দুপুরে বাডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে সম্মাননা প্রদান, দেয়ালিকা প্রদর্শনী, শিক্ষার্থীদের কবিতা- ছড়া পাঠ , উপস্থিত বক্তৃতা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে খোয়াই রিভার ওয়াটারকিপার, প্ল্যানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জ ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
বাডস কেজি এন্ড হাই স্কুল এর অধ্যক্ষ মো: নুর উদ্দিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ সংগঠক ও বৃন্দাবন সরকারি কলেজের অব: অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট লেখক তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অব: উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুজ জাহের ও শিশু সংগঠক বাদল রায়। বিষয়ের উপর বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
৯ম শ্রেণীর শিক্ষার্থী শেখ মুন্নি ও ঐশী রায় বর্ষা এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক গোলশান আরা শিল্পী, শামসুন্নাহার চৌধুরী সীমা, সজীব চন্দ্র গোপ ও তুলনা দেব। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ৮ম শ্রেণির নৌরিন জাহান আনিক, ৬স্ট শ্রেণীর সামিয়া বর্ষা, সৌমি ও ৭ম শ্রেণীর উর্মি। কবিতা পাঠ করেন নবম শ্রেণীর শেখ মুন্নি ও ৬স্ট শ্রেণীর স্বর্ণা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী, সাহিত্যিক সিদ্দিকী হারুন ও নাট্যকর্মী ওসমান গণি রুমি।
শিক্ষা বিস্তার ও পরিবেশ রক্ষার আন্দোলনে অগ্রগণ্য ব্যক্তিত্বের ভূমিকা পালন করায় পরিবেশ সংগঠক বাপা হবিগঞ্জের সভাপতি
অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদকে সম্মাননা প্রদান করা হয় আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে।
গত ২৮ সেপ্টেম্বর আমেরিকার মিলওয়াকি শহরে নদী ও পানি বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার অ্যালায়েন্সের পানি ও জলবায়ু বিষয়ক সম্মেলনে নদী ও জলাশয় রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক 'টেরি বেকার' পুরস্কার লাভ করায় খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলকে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সব মন্তব্য
No Comments