কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন সঠিক সময়ে করার দাবিতে গণস্বাক্ষর ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেষ বিকালে ওই ইউনিয়নের বানাতি বাজারে সর্বস্তরের জনগন এ কর্মসূচীর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.তারেকুল ইসলাম তারেক খান। সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর তারেকুজ্জান তারা, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো.ফোরকান প্যাদা, স্থানীয় বাসিন্দা শফিকুল আলম শান্তি ফকির, আব্দুল হক মৃধা প্রমুখ।
বক্তারা বলেন, ওয়ার্ড বিভজন চাই না, আমরা চাই সঠিক সময় নির্বাচন। এসময় ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে লালুয়া ইউনিয়নবাসি গণস্বাক্ষর প্রদান করেন। পরে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য পায়র সমুদ্র বন্দর স্থাপনের জন্য লালুয়া ইউনিয়নের ৪, ৫,৬ ও ৮ নং ওয়ার্ডের কৃষি জমিসহ ঘর বাড়ি ও সকল স্থাপন অগ্রিন করা হয়েছে। এছাড়ও অন্যান্য ওার্ডের কৃষি জমিসহ ঘর বাড়ি আংশিক অধিগ্রহন করায় জনবসতি না থাকায় নির্বাচনী চাহিদা মাফিক ভোটার শুন্য হয়ে পড়েছে। এ মর্মে গত ২৪ আগষ্ট ২০২২ সালে ওয়ার্ড পু:ন বিভাজনের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রেজুলেসনের মাধ্যমে উপ পরিচালক স্থানীয় সরকার পটুয়াখালী একটি বরাবরে আবেদন করা হয়।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments