স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শোকাবহ আগষ্ট উপলক্ষে মাসব্যাপী ‘শোক থেকে শক্তির অভ্যুদয়, সপ্নপূরণের দৃড়প্রত্যয়’ শিরোনামে ২য় দিনের অনুষ্ঠান আজ ২ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬ টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি মুহম্মদ নূরুল হুদা।
শোকের মাস উপলক্ষে পুরো অনুষ্ঠানজুড়ে চলে শোকগাঁথা সংগীত আর আবৃত্তি। বার্তা দিয়ে যায় হারানো এক মহানায়কের । যিনি আমাদের সকলের হৃদয়ে গাঁথা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শুরুতেই তিমির নন্দীর কন্ঠে, ফজলুর রহমানের কথা ও বদরুল আলম বকুলের সুরে ‘শোকের আগষ্ট কেন ফিরে আসে বারবার’ শিরোনামে একক সংগীত। এছাড়াও সাব্বির জামনের ‘জানি বাসবো ভালো মুজিবরকে’;শামীমা পারভীন শিমুর ‘মুক্তির বন্দির সোপান তলে’; হিমাদ্রী রায়ের ‘ভেবো না গো মা তোমার ছেলেরা’; সূচিত্র সূত্রধর এর ‘মুজিবর আছে বাংলার ঘরে ঘরে’;মফিজুর রহমান এর ‘মুজিবেই শুরু স্বপ্ন দেখার মুজিবেই উন্মেষ’; সৈকত ইসলাম এর ‘ও আমার দেশের মাটি’; অংকন এর ‘আমার প্রতি নিঃশ্বাসে আমি প্রতি বিশ্বাসে’; মোহনা দাসের‘ বঙ্গবন্ধু তুমি সূর্য সকাল’; সানজিদা মীম এর ‘এসো গাই দেশের জয়গান’; আব্দুল্লাহেল রাফি তালুকদার এর ‘ ১৫ তারিখ আগষ্ট মাসে করছি অঙ্গিকার’; আলমিনা নিতুর ‘ যদি আমাকে জানতে সাধ হয়’; শিউলী রায় এর ‘ আমরাও দেশেরও মাটির কন্ঠে’; মতিউর রহমান এর ‘ সকাতরে ঐ কাদিছে সকালে’ একক সংগীত পরিবেশিত হয়। পূর্ণতার কন্ঠে ‘ও আমার বাংলা মা তোর’ এবং ফারিহা খালদুন এর কন্ঠে পরিবেশিত হয় ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ একক শিশু সংগীত। রুপা চক্রবর্তী আবৃত্তি করেন কবি শাসমুর রহমানের ‘ধন্য সে পুরুষ’। মাহিদুল ইসলাম মাহী আবৃত্তি করেন ‘নির্মলেন্দু গুণের কবিতা ‘আমি আজ কারো রক্ত চাইতে আসিনি’ এবং ফয়জুল আলম পাপ্পু কবি সৈয়দ শামসুল হক এর ‘মুজিব মুজিব’ কবিতাটি আবৃত্তি করেন।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments