পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহার নামীয় আসামি রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি রবি (৪৭) রাজশাহী নগরীর মতিহার থানার বিনোদপুর এলাকার আজিজুল ওরফে হাবলের ছেলে।
পুলিশ জানায়,গত ৫ আগস্ট নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আসামিদের ছোড়া গুলিতে মাইনুল ইসলামসহ কয়েকজন আহত হয়। এঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়। এ মামলায় রবি এজাহার নামীয় ৪ নম্বর আসামি।
মঙ্গলবার বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম বোয়ালিয়া থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার বিনোদপুর এলাকা থেকে আসামি রবিকে গ্রেপ্তার করে।
আসামি রবির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রুজু আছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments