স্টাফ রিপোটার: গার্মেন্ট শ্রমিকের নিন্মতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে আন্দোলনরত সংগঠনসমূহের জোট মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন-এর সমাবেশ থেকে শ্রমিক ও নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ কারাবন্দি শ্রমিকদের মুক্তি ও ঘোষিত খসড়া মজুরি কাঠামো পুনর্বিবেচনা করে ২৫ হাজার টাকা নিন্মতম মজুরি ঘোষণার দাবি জানানো হয়েছে।
আজ ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার, বেলা সাড়ে ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন-এর সমন্বয়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে ও সদস্য সচিব সাদেকুর রহমান শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, গার্মেন্ট শ্রমিক সংহতির সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন দমনে সরকার শক্তি প্রয়োগের পথ গ্রহণ করে বিপুল সংখ্যক শ্রমিককে ইতোমধ্যে গ্রেফতার করেছে। গত ১৪ নভেম্বর রাতে শ্রমিকনেতা বাবুল হোসেনকে উঠিয়ে নেয়া হয়। পরদিন দুপুরে জানা যায় তাকে গাড়ি পোড়ানোর মিথ্যা মামলায় গাজীপুরের বাসন থানায় গ্রেফতার করা হয়েছে। বাবুল হোসেনকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ।
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
সব মন্তব্য
No Comments