ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (আইআরইএনএ) এর ১৪তম অধিবেশন-২০২৪ আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হয়।
এ অধিবেশনে 'আউটকাম অফ কপ২৮: ইনফ্রাস্ট্রাকচার, পলিসিস অ্যান্ড স্কিলস ফর ট্রিপলিং রিনিউয়্যাবলস অ্যান্ড অ্যাক্সিলারেটিং দ্যা এনার্জি ট্রানজিশন' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এ অধিবেশনের মূল উদ্দেশ্য হল অংশগ্রহণকারী দেশগুলোতে ২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণ শক্তি উৎপাদন তিনগুণ করার জন্য সচেতনতা বৃদ্ধি করা।
বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের নেতা হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ জিয়াউর রহমান এমপিসহ তানভীর শাকিল জয় এমপি, নাদিয়া বিনতে আমিন এমপি এ অধিবেশনে অংশগ্রহণ করেন।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments