ডেস্ক রিপোর্ট: ৩৪ বছর ধরে বসবাসরত ধলপুর পল্লী সিটির ২৩০ পরিবারকে বিনা নোটিশে উচ্ছেদের প্রতিবাদে এবং ১ মাসের মধ্যে বস্তিবাসীদের গৃহ প্রদানের আশ্বাসের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক প্রতারণার অভিযোগে ধলপুর পল্লীসিটি পূর্নবাসন ও সুরক্ষা কমিটির উদ্যোগে আজ সকাল ১১টায় ধলপুর কমিউনিটি সেন্টারস্থ ৪৯নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ঘেরাও কর্মসূচী পালিত হয়। ধলপুর কমিউনিটি সেন্টারের (৪৯নং ওয়ার্ড কার্যালয়) সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী হোসেন পলাশ। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, রাধারণ সম্পাদক রাসিদা বেগম, সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন, সুমি বেগম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবু, প্রচার সম্পাদক মোহাম্মদ জাবেদ প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার আইন পাস করেছে “দলিল যার জমি তার” অথচ সরকার নিজেই এই আইন অমান্য করে রেজিস্ট্রি করা দলিল থাকা সত্বেও ধলপুর পল্লী সিটির ২৩০ পরিবারকে জুলুম-নির্যাতনের মাধ্যমে উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জায়গাটি দখল করেছেন। নেতৃবৃন্দ বলেন, ১৯৯০ সালে ৩টি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ধলপুর পল্লীসিটি বস্তিবাসীদের জন্য বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে ২৩০ পরিবারকে চুক্তির মাধ্যমে ধলপুর পল্লী সিটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য বরাদ্দ দেওয়া হয়। নেতৃবৃন্দ বলেন, তাদের সারা জীবনের অর্থ-শ্রম-মেধা ইনভেস্ট করা এই পল্লী সিটিতে, এখান থেকে উচ্ছেদের পর আজ তারা গৃহহীন, কর্মহীন।
নেতৃবৃন্দ আরো বলেন, অনতিবিলম্বে ২৩০ পরিবারকে পূর্নবাসন বা গৃহ বরাদ্দ দিতে হবে, তাদের রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে এবং এই ডেঙ্গু মহামারীর সময় বিনামূল্যে তাদের চিকিৎসা সেবা দিতে হবে।
নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, তাদের দাবী মানা না হলে নগর ভবন ঘেরাও , গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয় ঘেরাও সহ আরো বৃহত্তর কর্মসূচী দেওয়া হবে।
সমাবেশ শেষে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর-এর সাথে বৈঠক করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী শিশুপুত্র আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার ...
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
সব মন্তব্য
No Comments