রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক ও জোটের সাবেক উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,আওয়ামী লীগ নেতা ডাঃ খোরশেদ আলম সেলিম ও অধ্যাপক জাকির হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি সুমম রায় সুমন,জোটের সহ-সভাপতি ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,ঢাকা মহানগর (উত্তর)ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আশরাফী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক কামরুল হাসান সেলিম, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী,ক্রীড়া সম্পাদক রিপন বনিক,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন, সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, জোটের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান এ সুজন,সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments