ডেস্ক রিপোর্ট: ২৮ নভেম্বর কাতার বিশ্বকাপে রংধুনু পতাকা ও স্লোগান সম্বলতি টি শার্ট পড়ে আকস্মিকভাবে মাঠে অনুপ্রবেশ করেছিল এক ব্যক্তি। টি শার্টের পেছনে লেখা ছিল ‘ইরানী নারীদের প্রতি সম্মান’ ।
পর্তুগাল ও উরুগুয়ের মধ্যকার গ্রুপ পর্বের দ্বিতীয়ার্ধের ম্যাচ চলাকালে তিনি মাঠে ঢুকে যান। নিরাপত্তা কর্মীরা ধরে নিয়ে যাবার আগে সেখানে আনুমানিক ৩০ সেকেন্ড অবস্থান করেন ওই ব্যক্তি। টি শার্টের সামনেও একটি স্লোগান লিখে রেখেছিলেন ওই ব্যক্তি। যেখানে লেখা ছিল ‘ ইউক্রেনকে বাঁচাও’।
পর্তুগাল তারকা রুবেন নেভেস বলেন, ‘বিশ্বকাপে কি ঘটেছে আমরা জানি। সুতরাং (মাঠে) এমনটা ঘটাই স্বাভাবিক। আমরা সবাই অবশ্যই তার সঙ্গে আছি। ইরানের সঙ্গে, ইরানের নারীদের সঙ্গেও আছি। সুতরাং আমি আশা করি মাঠে প্রবেশকারীর কিছু হবে না। কারণ আমরা সবাই তার বার্তা বুঝতে পেরেছি। আমি মনে করি গোটা বিশ^ও এটি বুঝতে পেরেছে।’
ওই অনুপ্রবেশকারীর পরিচয় পাওয়া গেছে, তার নাম মারিও ফেরি। তিনি ইতালির নাগরিক এবং সংবাদ সংস্থা এজিআই’র প্রতিনিধি। ২০১৪ সালের ব্রাজিল বিশ^কাপসহ এর আগেও তিনি একই ধরনের প্রতিবাদ করেছেন। যেখানে তিনি দারিদ্র্যে জর্জরিত শিশুদের বিষয় উত্থাপন করেছিলেন।
সমকামীদের অধিকার ও রংধনু পতাকা এবারের কাতার বিশ্বকাপের একটি গুরুত্বপুর্ন ইস্যুতে পরিণত হয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের মুসলমান অধ্যুসিত দেশটিতে সমকামীতা অবৈধ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments